অভিনন্দনে ভাসছেন জো বাইডেন-কমলা হ্যারিস

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত অভিনন্দনে ভাসছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন ও কমলা হ্যারিস।
বিশ্ব নেতারা টুইট করে অভিনন্দন বার্তা দিচ্ছেন।
বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার জন্য ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট স্পর্শ করার পরই অভিনন্দন জানিয়েছে জার্মানি, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ফ্রান্স।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস টুইটারে বলেছেন, অবশেষে ভালো খবর। শেষ পর্যন্ত ভালো কিছু সংখ্যার খবর পেলাম।
যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমরা।
আমরা নতুন একটি চুক্তি, একটি নতুন ট্রান্স আটলান্টিক চুক্তি শুরুতে সহযোগিতা চাই।

প্যারিসের মেয়র অ্যানে হিলগো টুইটে লিখেছেন, ওয়েলকাম ব্যাক আমেরিকা!
নির্বাচনে জেতার জন্য জো বাইডেন ও কমালা হ্যারিসকে অভিনন্দন!
আমরা যখন প্যারিস (জলবায়ু) চুক্তির ৫ম বার্ষিকী উদযাপন করবো, তখন এ বিজয় আমাদের কাছে একত্রিতভাবে কাজ করার, একত্রিত হওয়ার এক প্রতীক হিসেবে কাজ করবে, বিশেষ করে জলবায়ু বিষয়ে জরুরি দৃষ্টিভঙ্গির জন্য।

 

 

Comments (0)
Add Comment