হুমকি-ধমকি দিয়ে গলফ খেলতে গেলেন ডোনাল্ড ট্রাম্প

শিষ্টাচারবর্জিত আচরণ আর রেওয়াজ ভঙ্গ করা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যম আর গণমাধ্যম থেকে খানিকটা দূরে থাকলেও সেসবে সক্রিয় হচ্ছেন তিনি।
এসব মাধ্যম ব্যবহার করে তিনি প্রতিপক্ষকে হুমকি-ধমকি দিয়ে চলে গেছেন গলফ খেলতে।

গত শুক্রবার ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের ভাষণের পর এক টুইটে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘অন্যায়ভাবে প্রেসিডেন্সি দাবি করা বাইডেনের ঠিক হবে না।
ওই দাবি আমিও করতে পারি।’

তারপর গতকাল শনিবার ট্রাম্প গেছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের স্টার্লিংয়ে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে। নির্বাচনের পর এই প্রথম তিনি হোয়াইট হাউস থেকে বের হলেন।

এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ করেন।
ডাকভোটকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, অবৈধ ভোটগুলোই তাঁর পরাজয়ের কারণ। ডাকভোট গ্রহণ নির্বাচনব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত ও ধ্বংস করে দিয়েছে, এমন মন্তব্যও করেন তিনি।

 

Comments (0)
Add Comment