মিয়ানমারে আবারও জয়ী হবেন সু চি?

মিয়ানমারের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। মিয়ানমারে রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়।
এবারও অং সাং সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচনে লাখ লাখ মানুষ ভোট দিয়েছেন।
২০১১ সালে সামরিক শাসনের অবসানে পর এটিই দেশটির দ্বিতীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচন।
এর আগের নির্বাচনেও বিশাল ব্যবধানে জয় পেয়েছিলেন সুচি।

তবে বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে হওয়ায় সে সময় দেশটির প্রধানমন্ত্রী হতে পারেননি সু চি।
একই কারণে এবারও তিনি জয়ী হলে প্রধানমন্ত্রী হতে পারবেন না।
বর্তমানে এই নেত্রী ‘স্টেট কাউন্সিলর’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

Comments (0)
Add Comment