যেসব কারণে হারতেই হলো ডোনাল্ড ট্রাম্পকে

ডোনাল্ড ট্রাম্পকে ছাড়তে হচ্ছে হোয়াইট হাউজ।
৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পরই তিনি সরে যাচ্ছেন দায়িত্ব থেকে।
তার চরিত্রে আকৃষ্ট হয়ে অনেক আমেরিকান তাকে ভোট দিয়েছিলেন তবে তিনি তাদের স্বপ্নভঙ্গের মুখোমুখি করেছেন বারংবার।

২০১৬ সালে ট্রাম্প জিতেছেন, কারণ তাকে মনে করা হতো তিনি প্রথা ভেঙে রাজনীতির বাইরে থেকে আসা একজন, এবং তিনি এমন কিছু বলার সাহস রাখেন যা অন্য কেউ কখনও বলেনি।

কিন্তু এটাও বলা যায়, যে ২০২০ সালে ট্রাম্প হেরেছেন, কারণ তিনি রাজনীতির বাইরে থেকে উঠে আসা একজন, যিনি এমন কিছু বলতে প্রস্তুত ছিলেন যা আগে কেউ বলতে পারতো না।

এটা তার সেই ব্যাপক নিন্দিত দম্ভের মতো, ট্রাম্প যদি নিউইয়র্কের ফিফথ্‌ অ্যাভিনিউতে কাউকে গুলি করতেন, তবুও হয়তো তার বেশিরভাগ ভক্ত তাকে ভোট দিতেন।

Comments (0)
Add Comment