শপথ গ্রহণের পরই করোনা মোকাবিলায় জোর দেবেন জো বাইডেন

শপথ গ্রহণের পরেই করোনাভাইরাস মোকাবেলায় জোর দেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, শপথ গ্রহণের পর মহামারি ঠেকাতে চেষ্টার কোনা ত্রুটি করবো না।

সবোর্চ্চ চেষ্টা করে করোনা মহামারি মোকাবেলা করা হবে।
সোমবার ডেলাওয়ার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলিংটন শহরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন।
আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

জো বাইডেন বলেন, করোনাভাইরাস ভ্যাকসিন অনুমোদন প্রক্রিয়া অবশ্যই বৈজ্ঞানিক গাইডলাইন অনুযায়ী দেওয়া হবে।
যাতে এটি নিরাপদ ও কার্যকর হয়, জনগণ আস্থা রাখতে পারে।

Comments (0)
Add Comment