নাগোরনো-কারাবাখ যাচ্ছে রাশিয়ার শান্তিরক্ষীরা

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে হওয়া শান্তিচুক্তি রক্ষায় বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ এলাকায় যাচ্ছে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী। ]
ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে, আগামী পাঁচ বছর এ অঞ্চলে ১ হাজার ৯৬০ জন রুশ সেনা মোতায়েন থাকবে।

ইতোমধ্যেই ১২টি উড়োজাহাজে করে শান্তিরক্ষী সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শান্তিচুক্তির পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানিয়েছিলেন, এই শান্তি প্রক্রিয়ায় তুর্কি সেনারাও অংশ নেবে।
তবে তার একথা সঠিক নয় বলে দাবি করেছে রাশিয়া।

Comments (0)
Add Comment