‘ভারতকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে শীর্ষ কর্মকর্তারা’

চীন-ভারত সীমান্তে উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছে চীন।
দেশটির বিশেষজ্ঞ চেং শিজহং-এর মতে, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের উস্কানি এবং সহিংস আচরন কখনোই প্রশ্রয় দেয় না চীন।

চীন জানায়, গত ৮ নভেম্বর চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় চীন-ভারত কোর কমান্ডার পর্যায়ের অষ্টম রাউন্ড বৈঠক সম্পর্কে একটি ইতিবাচক বার্তা পাঠিয়ে জানায় যে উভয় পক্ষ দুই দেশের নেতাদের গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়নে, রণাঙ্গনের সৈন্যদের সংযম ও ভুল বোঝাবুঝি অবসানে আন্তরিকভাবে আগ্রহী।

উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংলাপ ও যোগাযোগ রক্ষা করতে একমত হয়, বিবাদমান ইস্যুগুলো নিষ্পত্তিতে উদ্যোগ নেয়।

Comments (0)
Add Comment