আবারো বিজেপির দখলে বিহার

তীব্র লড়াইয়ে কংগ্রেসকে হারিয়ে ভারতের বিহারে ফের সরকার গঠন করতে চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।
ফলে আবারো গেরুয়া ঝড় উঠেছে বিহারে।

মঙ্গলবার রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৪৩ আসনের বিধানসভায় এনডিএ জোট পেয়েছে ১২৫ আসন।
আরজেডি নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ১১০ আসন। অন্যরা পেয়েছে আট আসন।
একক দল হিসেবে সর্বোচ্চ ৭৫ আসন পেয়েছে আরজেডি। ৭৪ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে বিজেপি।

এনডিএ জোট বিজেপি বেশি আসন পেলেও ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন জেডি (ইউ) এর নীতীশ কুমার। আগেই তা ঘোষণা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
এনডিএ ম্যাজিক ফিগার ১২২ অতিক্রম করে আরও তিনটি আসন বেশি পেয়েছে।
অর্থ্যাৎ ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জিতেছে ১২৫টি আসনে।

Comments (0)
Add Comment