‘ট্রাম্পের পরাজয় স্বীকার না করাটা বিব্রতকর’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেছেন ট্রাম্প।
ইলেকটোরাল ভোটে বাইডেনের চেয়ে অনেক পিছিয়ে আছেন তিনি।
কিন্তু কোনভাবেই পরাজয় স্বীকার করছেন না ট্রাম্প।
তার পরিবারের সদস্যরা তাকে এ বিষয়টি বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
বার বার ট্রাম্প দাবি করছেন যে, তিনিই জয়ী হয়েছেন।

ট্রাম্পের এমন আচরণের বিষয়ে জো বাইডেন বলেছেন, নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এটি একটি বিব্রতকর বিষয়। ইতোমধ্যেই বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন জো বাইডেন।
তিনি জোর দিয়ে বলেছেন, কোন কিছুই ক্ষমতা হস্তান্তর বন্ধ করতে পারবে না।

এর মধ্যেই ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন বলে পূর্বাভাস দেয়া হয়েছে। সেখানে আসলে তিনিই বিজয়ী হতে চলেছেন।
প্রতি চার বছর পরপর যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচন হয়, ভোট গণনার ভিত্তিতে সেখানে বিজয়ী প্রার্থী সম্পর্কে পূর্বাভাস দিয়ে থাকে মার্কিন গণমাধ্যম। এবারও তার ব্যতিক্রম হয়নি।

Comments (0)
Add Comment