সন্তান জন্মের দু’ বছর পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিয়ে

বছর খানেক আগে দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে আঙটি বদল করে বাগদান সম্পন্ন করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
এরপর বিভিন্ন কারণে তাদের বিয়ে পিছিয়েছে।

সম্প্রতি বিয়ের কাজ সম্পন্ন করতে দুজন মিলে বেশকিছু পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন জাসিন্ডা। তবে বিয়ের দিন ধার্যের ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এর আগে জাসিন্ডা আরডার্ন বলেছিলেন, দেশের সাধারণ নির্বাচনের আগে বিয়ের কাজ সম্পন্ন করতে চান না তারা।
তবে শেষ পর্যন্ত বিয়ের তারিখ নির্ধারণ করে ফেলেছেন কিনা তা নিয়ে আজ রহস্য তৈরি করেছেন জাসিন্ডা।

নিউ প্লেমাউথ শহরে বিয়ে নিয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে জেসিন্ডা হাসতে হাসতে বলেন, ‘আমি আপনাদের অবশ্য এটা বলতে পারি যে, আমাদের কিছু পরিকল্পনা আছে।
তবে তা আরেকটু সামনে গিয়ে। বিয়ের কাজটি বৃহৎ পরিসরে সম্পন্নের জন্য আমাদের কিছু পরিকল্পনা কথা পরিবার ও বন্ধুদের জানিয়েছি।’

 

 

Comments (0)
Add Comment