আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে কয়েক হাজার আর্মেনিয় জনগণ। আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার কারণে বিক্ষুব্ধ জনগণ প্রধানমন্ত্রীকে পদ ছাড়তে বলছে। প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ান রাশিয়ার মধ্যস্ততায় আজারবাইজানের সঙ্গে ছয় সপ্তাহের সংঘাতের ইতি টানতে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছিলেন গতকাল।
কিন্তু এর মধ্য দিয়ে আর্মেনিয়ার পরাজয় হয়েছে বলে মনে করছেন বিক্ষোভকারী জনগণ।
দেশটির আইনসভা অভিমুখে বিক্ষোভে অংশ নেওয়া জনগণ প্রধানমন্ত্রী পাসিনিয়নকে একজন বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দিয়েছে।
তবে প্রধানমন্ত্রী এ চুক্তিটি স্বাক্ষরের পর গতকাল নিজেই বলেছিলেন, এ চুক্তিটি এক ধরনের ব্যর্থতা এবং বিপর্যয়।
এছাড়া এর জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে উল্লেখ করেন।
অন্যদিকে চুক্তিকে কেন্দ্র করে আজারবাইজানের প্রেসিডেনন্টের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভ এ চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।