‘হংকংয়ে বিরোধী এমপিদের বহিষ্কার করে চুক্তি ভেঙেছে চীন’

হংকংয়ের নির্বাচিত আইনপ্রণেতাদের (এমপি) বহিষ্কারের আইন পাস করে চীন সিনো-ব্রিটিশ চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, হংকংয়ের নির্বাচিত আইনপ্রণেতাদের অযোগ্য ঘোষণা করতে বেইজিংয়ের নতুন নীতি আইনগতভাবে আবদ্ধ সিনো-ব্রিটিশ যৌথ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, চীন আবারও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং হংকংয়ের উচ্চতর স্বায়ত্তশাসন ক্ষুণ্ন করেছে।

১৯৮৪ সালে ‘এক দেশ, দুই নীতি’র শর্তে দীর্ঘদিনের উপনিবেশ হংকংকে চীনের হাতে তুলে দিয়েছিল যুক্তরাজ্য।
সেসময় ওই চুক্তিতে সই করেন চীনের তৎকালীন শীর্ষ নেতা ঝাও জিয়াং এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।

Comments (0)
Add Comment