ভারত-চীন সীমান্তে যেকোনও ধরনের উত্তেজনা বৃদ্ধি বৈশ্বিক অশান্তি এবং অনিশ্চয়তার মাঝে ইউরেশিয়া অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া।
দুই দেশের এই সঙ্কট অন্যান্য পক্ষ তাদের ভূ-রাজনৈতিক উদ্দেশে অপব্যবহার করতে পারে।
বৃহস্পতিবার রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন এই সতর্কবার্তা দিয়েছেন।
এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, এশীয় দুই পরাশক্তির উত্তেজনা ঘিরে স্বাভাবিকভাবেই রাশিয়া উদ্বিগ্ন।
আরও বেশি গঠনমূলক আলোচনায় বসা উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এবং ব্রিকসের সদস্য হওয়ায় উভয় দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।