বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১৩ লাখ ছুঁই ছুঁই

বিশ্বজুড়ে ভয়াবহ সঙ্কট তৈরি করেছে প্রাণঘাতী করোনা।
বিভিন্ন দেশের অর্থনীতিতে ধস নেমে এসেছে, কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ।
লাখ লাখ মানুষের জীবন নিয়েও ক্ষান্ত হচ্ছে না এই ভাইরাস।

ইতোমধ্যেই বিশ্বের প্রায় ১৩ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ৫ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৭৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ১২ লাখ ৯৯ হাজার ৪শ জন। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ কোটি ৭২ লাখ ১০ হাজার ৪০৬ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে।
তারপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস প্রকোপ বিস্তার করেছে।

 

 

Comments (0)
Add Comment