এবার চীনে গরুর মাংসে করোনাভাইরাস

চীনের পূর্বাঞ্চলের লিয়াংশেন কাউন্টিতে হিমায়িত গরুর মাংসে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

আমদানিকৃত ওই হিমায়িত গরুর মাংসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় গবেষণাগারে।
এরপরই কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে বলে শুক্রবার জানায় লিয়াংশের কাউন্টির স্থানীয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় পণ্য আনা নেয়ার জন্য ব্যবহৃত যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ভাইরাস যেন ওই এলাকায় না ছড়িয়ে পড়তে পারে সেজন্য আশপাশের এলাকা জীবানুমুক্ত করার অভিযানে নেমেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া আমদানিকৃত গরুর মাংসের সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
প্রত্যেকের করোনা পরীক্ষা নেগেটিভ আসলেই কাজে ফিরতে পারবেন তারা।

Comments (0)
Add Comment