পাঁচ সন্তানকে রেখে দ্বিতীয় বিয়ে করছেন আফগান অধিনায়ক আসগর

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান।
কাবুলের এই ডানহাতি ব্যাটসম্যান খুব শিগগিরই দ্বিতীয় বিয়ে করতে চলেছেন।
রই মধ্যে তার দ্বিতীয় বিয়ের বাগদান হয়ে গেছে।

আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানাননি আফগান অধিনায়ক।
তবে আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে এ খবর।
এছাড়া আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমাদঁও এ খবরটি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোমাদঁ লিখেছেন, ‘আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক আসগর আফগান দ্বিতীয় বিয়ের জন্য বাগদান সেরেছেন।
তার প্রথম স্ত্রীর সংসারে এক ছেলেসহ পাঁচ সন্তান রয়েছে।
জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা অধিনায়ক।’

 

 

Comments (0)
Add Comment