ট্রাম্পের ভোট জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান

চলতি বছরের মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
তার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচন বিষয়ক নিরাপত্তা কর্মকর্তারা। খবর বিবিসির।

নির্বাচন বিষয়ক মার্কিন ফেডারেল কর্মকর্তারা বলেছেন, ২০২০ সালের হোয়াইট হাউসের ভোট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন।
প্রেসিডেন্ট ট্রাম্প যা অভিযোগ করেছেন তা সত্য নয় বলে উল্লেখ করা হয়েছে।

ফেডারেল কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, কোনো ভোটিং সিস্টেমে গড়মিল, ভোট সরিয়ে ফেলা বা ভোট বদল করে দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নির্বাচনে কোনো ধরনের আপোস করা হয়নি বলেও উল্লেখ করেছেন কর্মকর্তারা।

Comments (0)
Add Comment