‘বিশ্বে ৫০ শতাংশ মৃত্যু বেড়েছে হামে’

২০১৬ সালের পর থেকে বিশ্বব্যাপী হামে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে, যার মধ্যে শুধু ২০১৯ সালেই প্রায় ২ লাখ ৭ হাজার ৫০০ প্রাণহানি হয়েছে।

এটি ১৯৯৬ সালের পর থেকে সর্বোচ্চ এবং ডব্লিউএইচও’র আওতাধীন সব অঞ্চলেই এটি বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এক প্রকাশনায় উঠে এসেছে এসব তথ্য।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিসেফ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এছাড়া প্রকাশনার তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বজুড়ে হামে আক্রান্তের ঘটনা বেড়ে ৮ লাখ ৬৯ হাজার ৭৭০ জনে পৌঁছেছে।
এটি গত ২৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা।

 

 

Comments (0)
Add Comment