পাকিস্তানকে দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি মোদির

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনাদের হামলাকে উদ্ধত আচরণ উল্লেখ করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ‘সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।’

শনিবার প্রথমবার রাজস্থানের জয়সালমিরে সেনাদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করতে গিয়ে ইসলামাবাদকে ইঙ্গিত করে সতর্কবার্তা দেন মোদি।

প্রতি বছরের মতো এবারও দীপাবলির দিন ভারতীয় সেনাদের সঙ্গে কাটান মোদী।
২০১৪ থেকে এই দিনটি ভারতীয় সেনাদের সঙ্গে কাটান তিনি। এবারেও তার ব্যত্যয় ঘটেনি।

এ দিন মোদি বলেন, ‘সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে, যথাযথ উত্তর পাবে।’

দেশের সীমান্ত সুরক্ষায় যে দায়িত্ব পালন করে আসছেন এজন্য সেনা সদস্যদের প্রশংসা করেন তিনি। বলেন, ‘ভালোবাসার টানেই সৈন্যদের কাছে বারবার ছুটে আসি। কারণ আপনারাই আমার পরিবার।’

 

Comments (0)
Add Comment