দক্ষিণ কোরিয়ায় মাস্ক ব্যবহার না করলে গুনতে হবে জরিমানা

দক্ষিণ কোরিয়ায় মাস্ক ব্যবহার না করলে এখন থেকে জরিমানা গুণতে হবে।
দক্ষিণ কোরিয়ায় নতুন করে আরও ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।সেপ্টেম্বরের পর এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
শনিবার কোরিয়া ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন এজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, মাস্ক না পরলে জরিমানার বিধান কার্যকর হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ১৬৬ জন স্থানীয় নাগরিক এবং ৩৯ জন বহিরাগত।
স্থানীয়দের মধ্যে নতুন সংক্রমণের ৬৫ শতাংশের বেশি রাজধানী সিউল এবং গিয়ংগি প্রদেশের।

 

Comments (0)
Add Comment