মার্কিন নির্বাচনের ভোটগণনা শেষে বাইডেন ৩০৬, ট্রাম্প ২৩২

দশ দিন পর অবশেষে জানা গেল যুক্তরাষ্ট্রের নির্বাচনের চূড়ান্ত ফল।
আর এটাও জানা গেল যে; চার বছর আগে মার্কিন জনগণ যে ডোনাল্ড ট্রাম্পের ওপর আস্থা রেখেছিলেন এবার তারা সেখানে থেকে সরে আসলেন। পুরোপুরি ঘুরে গেল জনতার রায়।
দেশটির সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত চূড়ান্ত ফল এটাই জানাচ্ছে।

শনিবার ব্যাটলগ্রাউন্ড নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় ভোটের গণনা আর পুনর্গণনা পর্ব শেষ হয়েছে। ফলাফলে ইতোমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজে জয় পেয়েছেন।
তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী তথা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ২৩২টি ভোট।

তবে এখনও সরকারিভাবে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হয়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্পও নিজের পরাজয় এখনও স্বীকার করে নেননি।
জালিয়াতির অভিযোগ তুলছেন তিনি। তবে ৫৩৮ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ২৭০ আগেই ছুঁয়ে ফেলায় জয়ী ঘোষিত হন জো বাইডেন।

Comments (0)
Add Comment