মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় দুই লাখ মানুষ করোনায় আক্রান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার দৈনিক করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছে।
ওইদিন দেশটিতে নতুন করে ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের দেহে মহামারি করোনা সংক্রমিত কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে।
দেশটির প্রায় প্রতিটি রাজ্যেই নভেম্বরে করোনার ঊর্ধ্বমুখি ও রেকর্ড সংক্রমণ লক্ষা করা যাচ্ছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া হিসাব অনুযায়ী শুক্রবার একদিনে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৪ হাজার ৫১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার ছিল দৈনিক আক্রান্তের রেকর্ড।
ওইদিন আক্রান্ত ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৬ জন। একদিনে রোগীর সংখ্যা বেড়েছে ত্রিশ হাজারের বেশি।

Comments (0)
Add Comment