মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মার্কিন সিক্রেট সার্ভিসের ১৩০ জনেরও বেশি কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক ওয়াশিংটন পোস্ট।
আক্রান্তদের সংস্পর্শে আসায় ওই গোয়েন্দারা নিজেরাই সংক্রমিত হয়েছেন, নয়তো সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনে রয়েছেন।
মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টাইনে থেকেছেন প্রায় ৩০০ সিক্রেট সার্ভিস কর্মী।
ট্রাম্পের জনবহুল নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার দায়িত্বে থাকতেন সিক্রেট সার্ভিসের কর্মীরা।
ট্রাম্পের মতো তার সমর্থকরাও মাস্কের মতো ন্যুনতম স্বাস্থ্যবিধি মেনে না চলায় তার নির্বাচনী প্রচারণা থেকে হাজার মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে করোনা।
তাই সিক্রেট সার্ভিসের কর্মীদের আক্রান্ত হওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হচ্ছে।