মামলায় হেরেও রাজপথে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প

ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও খুব একটা পাত্তা পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে করা বেশ কয়েকটি মামলায় এরই মধ্যে হেরে গেছে রিপাবলিকান প্রচারণা শিবির।

তবে এখনই দমে যায়নি তারা।
নির্দিষ্ট করে না বললেও, নতুন আরও পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে রিপাবলিকান পার্টি।
এর মধ্যেই মার্কিন নির্বাচনের ফলাফলের বিরোধিতা করে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা।

ট্রাম্প সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত ওয়াশিংটন ডিসির রাজপথ।
হোয়াইট হাউসের আশপাশ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। ভোট কারচুপির অভিযোগে তারা এই বিক্ষোভে অংশ নেন।
ডোনাল্ড ট্রাম্প ও ভোট গণনার সময় থেকে ভোট কারচুপির অভিযোগ করে আসছেন।
যদিও কোনও প্রমাণ দিতে পারেন নি। শুধু ওয়াশিংটন-ডিসি নয়, বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ সমাবেশে যোগ দিতে আসেন।

Comments (0)
Add Comment