ভারতে পরিবেশ দূষণ আরো বাড়াবে দিপাবলির আতশবাজি

আদালতের নির্দেশ অমান্য করে দিপাবলীর রাতে আতশবাজি পোড়ানোয়, ভারতে চলমান বায়ূ দূষণ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আতশবাজির কারণে সৃষ্ট পরিবেশ দূষণ ও স্বাস্থ্যবিধি-নিরাপদ দূরত্ব না মানায় ভারতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আতশবাজি না পোড়ানোর বিষয়ে আদালতের দেওয়া আদেশ বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি সরকার।
এদিকে আগের দিনগুলোর ধারাবাহিকতায় রোববারও দিল্লির বাতাসের মান আরও খারাপ হয়েছে।

চলমান দূষণ নিয়ন্ত্রণে দিপাবলিতে আতশবাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ভারতের পরিবেশ আদালত।
কিন্তু সে আদেশ উপেক্ষা করে শনিবার রাতে আতশবাজি উৎসবে মাতেন রাজধানী দিল্লিসহ অন্যান্য শহরের বাসিন্দারা।

Comments (0)
Add Comment