কানাডায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাস

কানাডার বিভিন্ন প্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ দেয়া সত্ত্বেও এ ভাইরাস থেকে যেন মুক্তি মিলছে না কোনোভাবেই।

কানাডার প্রধান চারটি প্রদেশ অনটারিও, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা, ও কুইবেকে নাটকীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
আর করোনায় আক্রান্ত বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপকহারে চাপ পড়ছে।

অন্টারিওর বিভিন্ন সিটি ইতোমধ্যে রেড জোনের আওতায় আনা হয়েছে। যেখানে সীমিতসংখ্যক লোকজনের চলাচল এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

Comments (0)
Add Comment