বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করবে বাংলাদেশ।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

Comments (0)
Add Comment