পাকিস্তানিদের বাংলা শেখাচ্ছেন তামিম ইকবাল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলতে দেশটিতে গিয়ে ভাষাগত সমস্যায় পড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বিষয়টা এমন নয়।
তিনি উর্দু-হিন্দিতে মোটামুটি কথা বলতে পারেন।
এইতো সেদিন তামিমকে উর্দু বলার জন্য সমালোচিত হয়েছেন পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজা।
তবে ইংরেজিতে তুখোড় এই ক্রিকেটার পাকিস্তানিদের শেখাচ্ছেন বাংলা ভাষা।

পিএসএল-এর ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল লাহোর লাহোর কালান্দার্স।
ফাইনালে উঠার ক্ষেত্রে তামিমের খুব একটা ভূমিকা নেই।
কারণ হুট করে এক জায়গায় উড়ে গিয়ে পারফর্ম করা সম্ভব নয়।

সম্প্রতি পাকিস্তানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি উভয় ভাষাই ব্যবহার করি।
আমরা সাধারণত ইংরেজিতে কথা বলি, আর আমি হিন্দি-উর্দুতে কিছু কথা বলার চেষ্টা করি।
জানি না আমি এটা কত ভালো বলতে পারি। আমি তাদের কিছু বাংলাও শেখানোর চেষ্টা করি।
তাদের কেউ কেউ কিছু বাংলা বলতে পারে।’

Comments (0)
Add Comment