তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেছেন।
আরব নিউজ জানায়, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের ছয় দেশ সফরে আসছেন মাইক পম্পেও।
এই সফরে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি।
কিন্তু তার সেই আবেদনকে প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।
এদিকে পম্পেওর এ মধ্যপ্রাচ্য সফরে একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে, যার ঘোরবিরোধিতা করেছেন ফিলিস্তিনিরা।
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়াহ এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস পরিকল্পিত ওই সফরের তীব্র বিরোধিতা করেছে।
জর্ডান নদীর পশ্চিমতীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি ‘স্যাগোট’ পরিদর্শন করবেন বলে কথা রয়েছে পম্পেওর।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে কোনও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রথমবারের মতো কোনও ‘অবৈধ ইহুদি বসতি’ পরিদর্শন।