ভোটে হারার পর ইরানের পরমাণু কেন্দ্র উড়িয়ে দিতে বৈঠক করেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই ইরান নিয়ে আক্রমণাত্মক নীতি অনুসরণ করতে থাকেন ট্রাম্প।
এবার নির্বাচনে হেরে গিয়েও সে নীতি থেকে তিনি সরেননি।

বরং ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ভোটে হারার দুঃখ কিছুটা লাঘব করতে চেয়েছিলেন বলেই মনে করছেন অনেকে।
গত সপ্তাহে তিনি ইরানের প্রধান পরমাণু কেন্দ্রে হামলার পথ খুঁজেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হন। কারণ হামলার পরের পরিস্থিতি সামাল দিতে আমেরিকার কী অবস্থা হতে পারে তা তাকে বোঝানো হয়েছিল।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

Comments (0)
Add Comment