ফ্রান্স বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কয়েক হাজার মানুষ ফ্রান্সের ইসলামবিরোধী মনোভাবের প্রতিবাদে বিক্ষোভ করেছেন।
এসময় তারা পাকিস্তানে ফ্রান্সের দূতাবাস বন্ধ, রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং প্যারিসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে শ্লোগান দিতে থাকে।
মঙ্গলাবার এ বিক্ষোভে ইসলামাবাদের প্রধান কয়েকটি সড়ক অবরোধ করে রাখা হয়।

দেশটির ইসলামিক রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) গতকাল সোমবার থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে ছোট আকারে আন্দোলন শুরু করে এবং বিভিন্নভাবে আন্দোলনে যোগদানের জন্য সাধারণ মানুষকে একত্রিত করতে থাকে।
তাদের প্রচারণার একদিন পর মঙ্গলবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

 

 

Comments (0)
Add Comment