গত বছর তথা ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিগত ও ধর্মীয় বিদ্বেষমূলক হামলায় ৫১ জনের মৃত্যু হয়েছে।
এর আগের বছর এর সংখ্যা দ্বিগুনেরও বেশি।
দেশটিতে গত এক দশকের মধ্যে এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি বেড়েছে বলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এক প্রতিবেদন থেকে জানা গেছে।
এফবিআই সূত্রে জানা যায়, ধর্মীয় কারণে অপরাধের সংখ্যা বেড়েছে শতকরা ৭ ভাগ।
অন্যদিকে শুধু ইহুদি এবং এ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অপরাধ বেড়েছে ১৪ শতাংশ। ল্যাটিনোদের বিরুদ্ধে ২০১৯ সালে অপরাধ ঘটেছে ৫২৭টি। এর আগের বছরের তুলনায় এটি ৮ দশমিক ৭ ভাগ বেশি।
কৃষ্ণাঙ্গদের ওপর হামলার ঘটনা যুক্তরাষ্ট্রের অন্যান্য জাতিগোষ্ঠীর চেয়ে বেশি।
তাদের ওপর হামলার সংখ্যা ২০১৮ সালে ছিল এক হাজার ৯৪৩টি।
তবে এফবিআই বলছে, এই সংখ্যা গত বছর কিছুটা কম হয়েছে, যার সংখ্যা এক হাজার ৯৩০টি। এফবিআইয়ের এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মানবাধিকার সংস্থাগুলো বিদ্বেষমূলক অপরাধের তথ্য আরও বিস্তারিতভাবে সংগ্রহের আহ্বান জানিয়েছে।