আর্মেনিয়ার পাশে দাঁড়াচ্ছে আমেরিকা-ফ্রান্স, প্রতিহত করবে রাশিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সম্প্রতি স্বাক্ষরিত নাগরনো-কারাবাখ শান্তিচুক্তি পুনর্মূল্যায়নের চেষ্টা করছে এমন অভিযোগ এনে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

মঙ্গলবার মস্কোয় ল্যাভরভ বলেন, নাগরনো-কারাবাখে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্প্রতি আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাকে আর্মেনিয়ার পক্ষে পরিবর্তনের যে চেষ্টা আমেরিকা ও ফ্রান্স করছে তাকে সফল হতে দেবে না রাশিয়া।

ল্যাভরভ আরও বলেন, রাশিয়ার মধ্যস্থতায় ওই চুক্তি স্বাক্ষরের ফলে সংঘর্ষপীড়িত নাগরনো-কারাবাখে আন্তর্জাতিক রেডক্রসের তৎপরতা চালানোর সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি ওই অঞ্চলে মানবিক ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রতিও আহ্বান জানান।

Comments (0)
Add Comment