বাংলাদেশে কারখানা করবে জার্মানির কোম্পানি

আদমজি ইপিজেডে পোশাক কারখানা স্থাপনে ইউবিএফ ব্রাইডাল নামে জার্মানির একটি কোম্পানিকে অনুমতি দিয়েছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)।

বুধবার এ বিষয়ে জার্মানির বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বেপজার সঙ্গে ইউবিএফ ব্রাইডালের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি বাংলাদেশে প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং তাদের অন্যতম সকল কারখানা পোল্যান্ড থেকে বাংলাদেশে স্থানান্তর করবে।
এই কোম্পানি বিয়ের পোশাক তৈরির পাশাপাশি ইউরোপীয় ও ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাজারের জন্য ২৭টি ব্রাইডাল আইটেমও তৈরি করবে।

Comments (0)
Add Comment