করোনাভাইরাসে এবার একদিনেই ১১ হাজার মৃত্যু

বিশ্বব্যাপী করোনাভাইরাসের তাণ্ডব আরও বেড়েছে।
যেখানে এবার গত একদিনেই ভাইরাসটির ছোবলে ১১ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
এতে করে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ১৩ লাখ ছাড়িয়েছে।
নতুন করে করোনার শিকার হয়েছেন ৫ লাখের বেশি মানুষ। তবে বরাবরের মতো এদিনও পিছিয়ে সুস্থতার হার।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬ লাখ ১১ হাজার ৭৪ জনের দেহে।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ৫৪৬ জনে।
নতুন করে ১০ হাজার ৯৬৯ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ লাখ ৫৪ হাজার ৩৯ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ভুক্তভোগী।
এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৮৮ হাজার ৭৮১ জন রোগী।

Comments (0)
Add Comment