তুর্কি সেনারা নাগার্নো-কারাবাখে যাচ্ছে

বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখে সেনা মোতায়েনের জন্য তুরস্কের সংসদে অনুমোদন চেয়েছিলেন প্রেসিডেন্ট তায়্যেপ এরদোয়ান।
দেশটির প্রেসিডেন্টকে সে অনুমোদন দিয়েছে তুরস্কের জাতীয় সংসদ।
এখন রাশিয়ার মধ্যস্ততায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার শান্তিচুক্তির পর নতুন করে সংঘাত রোধে অঞ্চলটিতে সেনা পাঠাতে প্রস্তুত তুরস্ক।

পার্লামেন্টে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য থাকলেও উভয় দলের সদস্যরাই এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
এ ছাড়া অন্য দুই বিরোধী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি এবং দ্য গুড পার্টির সদস্যরাও এতে সমর্থন দেন।

বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্য চলা দীর্ঘ ছয় সপ্তাহ রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে কয়েক দিন আগে। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় যুদ্ধরত দুই দেশ।

Comments (0)
Add Comment