ইসরায়েলে দূতাবাস খুলছে বাহরাইন

ইসরায়েল সরকারকে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খোলার আবেদন জানিয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।
বাহরাইন ও ইসরায়েলের মধ্যে সপ্তাহে দুটি করে ফ্লাইট চলাচল করবে বলে জানা যায়।

গতকাল মঙ্গলবার বাহরাইন প্রতিনিধি দলের ইসরায়েলে প্রথম আনুষ্ঠানিক সফরকালে একথা বলেন আল জায়ানি।
তিনি আরো জানান, শিগগির দূতাবাস স্থাপন, অনলাইনে ভিসা চালু ও সাপ্তাহিক ফ্লাইট চালু করা হবে।

তিনি জানান, আগামী এক নভেম্বর থেকে বাহরাইন ও ইসরায়েলের নাগরিকরা ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
তাছাড়া ইসরায়েলে বাহরাইনের দূতাবাস স্থাপনের আবেদন জানিয়েছেন।
ইতিমধ্যে মানামায় ইসরায়েল দূতাবাস অনুমোদন সম্পন্ন করা হয়।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি আগামী মাসে বাহরাইন সফর করবেন জানা যায়।
তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২০ সালের শেষ নাগাদ দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আশা করি।

ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পর দেশটিতে প্রথম বার আনুষ্ঠানিক সফর শুরু করেছেন বাহরাইনের প্রতিনিধি দল।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বাহরাইন প্রতিনিধি দলের এক অনুষ্ঠানে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা জানিয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি।

Comments (0)
Add Comment