‘সৌদি যদি পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করে থাকে কিংবা নিজের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএ’কে সহযোগিতা না করার জন্য অজুহাত খুঁজতে থাকে তাহলে তাকে সাহস দেখাতে হবে এবং এর জন্য মূল্য পরিশোধ করতে হবে। ’
সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সাম্প্রতিক ইরানবিরোধী এক বক্তব্যের জবাব দিতে গিয়ে ভিয়েনায় জাতিসংঘের দফতরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সৌদি আরবের পরমাণু বোমা বানানোর অভিপ্রায় থাকলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এ কাজ শুরু করুক।
ইরানের এই অভিজ্ঞ কূটনীতিক মঙ্গলবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে আরও বলেন, নিজের অপরাধ থেকে অন্যের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা এবং ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বজনমতকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে প্রতারকদের দু’টি গুরুত্বপূর্ণ কৌশল।