স্কুল বন্ধে ওই দেশে বেড়েছে গর্ভধারণ

করোনার জেরে স্তব্ধ পুরো পৃথিবী। সংক্রমণ ছড়িয়ে পরা রোধে বন্ধ রয়েছে বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে করোনার প্রকোপে স্কুল বন্ধ থাকায় কেনিয়ায় কিশোরীদের মধ্যে গর্ভধারণের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে।

কেনিয়ার উত্তরাঞ্চলীয় শহর লোদওয়ারে কাজ করা দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

সংস্থাটি জানায়, চলতি বছরের জুন-আগস্ট মাসে তাদের গ্রাহকদের মধ্যে গর্ভধারণের সংখ্যা ছিল ৬২৫, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ।
কাছের এক শরণার্থী শিবিরে মার্চ-আগস্টে গর্ভধারণের সংখ্যা ছিল ৫১, যা গত বছর একই সময় ছিল ১৫৷

Comments (0)
Add Comment