মাস্ক না পরলে জরিমানা ২০০০ রুপি

করোনাভাইরাস সংক্রমণরোধে মাস্ক না পরলে দুই হাজার রুপি জরিমানা করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি।

করোনা সংক্রমণে লাগাম পরাতে এমন কড়া সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
এ সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন বিশেষজ্ঞরা।

মাস্ক না পরলে এর আগেও জরিমানার বিধান ছিল দিল্লিতে। তবে সেটা ছিল ৫০০ রুপি।
এবার তা চারগুণ বাড়ালো দিল্লির সরকার।

জরিমানার অংক বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোকে মাস্ক বিতরণের আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল।

 

 

Comments (0)
Add Comment