ভারতে ভোজ্যতেলের দাম আকাশছোঁয়া

ভোজ্যতেলের আকাশছোঁয়া দাম নিয়ে বেশ বিপাকে পড়েছে ভারত।
দেশটিতে গত এক বছরে সরিষা, সয়াবিন, পাম, সূর্যমুখীসহ প্রায় সবধরনের তেলের দাম বেড়েছে গড়ে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত সপ্তাহে দেশটির একদল মন্ত্রীর বৈঠকে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
ওই বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মন্ত্রীদের বৈঠকে জানানো হয়, ভারতে প্রায় ৩০ হাজার টন পেঁয়াজ আমদানির পর এর দাম কমেছে। আলুর দামও স্থিতিশীল। তবে ভোজ্যতেলের দাম বাড়ছে ক্রমাগত।

Comments (0)
Add Comment