ভারতের অর্থনীতিতে করোনার প্রভাব থাকবে ২০২৫ সাল পর্যন্ত

করোনার মহামারীর প্রকোপ কমে গেলেও ভারতের অর্থনীতির ওপর এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে। এমনকি বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর মধ্যে ভারতের অর্থনীতিই মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
চলতি দশকের মাঝামাঝি নাগাদ দেশটির অর্থনৈতিক উৎপাদন মহামারীপূর্ব সময়ের তুলনায় ১২ শতাংশ কম থাকবে।
অক্সফোর্ড ইকোনমিকসের একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। খবর ব্লুমবার্গ।

অক্সফোর্ড ইকোনমিকসের দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক প্রধান অর্থনীতিবিদ প্রিয়াংকা কিশোর বলেছেন, ‘মহামারীর আগে থেকেই ভারতের অর্থনীতি কিছুটা চাপের মধ্যে রয়েছে।
আগামী কয়েক বছরে এ চাপ আরো বাড়তে পারে। আগামী পাঁচ বছরে ভারতে জিডিপি প্রবৃদ্ধির গড় হার দাঁড়াতে পারে ৪ দশমিক ৫ শতাংশ, যা মহামারীর আগের ৬ দশমিক ৫ শতাংশের তুলনায় অনেকটাই কম।’

Comments (0)
Add Comment