মেক্সিকোতে করোনাভাইরাসের মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

মেক্সিকোতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
এ মাইলফলক অতিক্রম করার মধ্য দিয়ে করোনায় মৃত্যুতে দেশটি বিশ্বের চতুর্থ স্থানে উঠে এলো।

এক সংবাদ সম্মেলনে দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটাল বলেন, আমাদের দেশে করোনা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে মোট এক লাখ ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাত্যহিক হাল নাগাদ তথ্য অনুযায়ী, মেক্সিকোতে ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭৬ জন করোনায় মারা গেছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ১০৪ জনে দাঁড়ালো।

Comments (0)
Add Comment