করোনাভাইরাসে আক্রান্ত ট্রাম্প জুনিয়র

করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। শুক্রবার প্রেসিডেন্টপুত্রের ব্যক্তিগত মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

ট্রাম্পপুত্রের মুখপাত্র বলেন, ডোনাল্ড এসপ্তাহের শুরুতেই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এবং ফলাফল আসার পর থেকে নিজ কেবিনে কোয়ারেন্টাইনে রয়েছেন।

ট্রাম্প জুনিয়র করোনায় আক্রান্ত হলেও তার শরীরে কোনও ধরনের উপসর্গ নেই। তিনি কোভিড-১৯ সম্পর্কিত সবধরনের মেডিক্যাল পরামর্শ মেনে চলছেন বলেও জানিয়েছেন তার মুখপাত্র।

Comments (0)
Add Comment