ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন চেয়েছে ফাইজার

ট্রায়ালে বিশ্বে সবচেয়ে বেশি সফলতা পাওয়া করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদন করছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জার্মানির বায়োএনটেক।
এটা করোনা ভাইরাস মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

শুক্রবার এ আবেদন করেছে প্রতিষ্ঠান দু’টি। খবর বিবিসি এবং সিএনএনের।

চূড়ান্ত ট্রায়ালে প্রমাণিত হয়, এ ভ্যাকসিন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ৯৫ শতাংশ কার্যকর। এখন এফডিএ সিদ্ধান্ত দেবে এ ভ্যাকসিন প্রয়োগ করার জন্য নিরাপদ কিনা।
তবে এটা স্পষ্ট না যে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানাতে এফডিএ কতদিন সময় নেবে।

 

Comments (0)
Add Comment