কারা থাকছেন মন্ত্রিসভায়, শিগগিরই জানাবেন জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী জয়ের পর জো বাইডেন দ্রুত তার প্রশাসন গঠনের কাজ শুরু করেছেন।
বার্তা সংস্থা এপি জানাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে মন্ত্রিসভার শীর্ষ পদগুলোতে কে বসছেন তা জানাতে পারেন তিনি।

বৃহস্পতিবার বাইডেন সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি কাকে দেবেন তা ইতোমধ্যে ঠিক করেছেন।
এ ছাড়া মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী পদে তার মনোনীত ব্যক্তির নামও ঘোষণা করবেন শিগগিরই।

পররাষ্ট্রমন্ত্রীর দৌঁড়ে রয়েছেন দেশটির সাবেক সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্টনি ব্লিনকেন এবং সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস কুনস; যিনি বাইডেনের আসনে জিতে সিনেটের পররাষ্ট্র কমিটির সদস্য।

এপি লিখেছে, দুজনই জো বাইডেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
এ চূড়ান্তভাবে বিবেচনায় থাকা এই দুজনের প্রত্যেকেই ব্যক্তিগতভাবে কিংবা প্রকাশ্যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

Comments (0)
Add Comment