পেনসিলভানিয়াতেও ট্রাম্পের মামলা খারিজ

গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে হেরে যাওয়া অঙ্গরাজ্যগুলোতে মামলার ঝড় তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প সমর্থকেরা।
তবে তাতে লাভ হলো না খুব একটা।
উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় বেশিরভাগ জায়গাতেই খারিজ হয়ে গেছে মামলাগুলো।
এ তালিকায় সবশেষ যোগ হলো গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়া।

শনিবার ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন পেনসিলভানিয়ার এক জেলা জজ আদালত।
যদিও রিপাবলিকানদের মামলাটিতে জেতার সম্ভাবনা বরাবরই কম ছিল।
তবে ট্রাম্পের সমর্থক ও তার লিগ্যাল টিম, বিশেষ করে প্রেসিডেন্টের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি গিলিয়ানি পেনসিলভানিয়ার ফেডারেল বিচারকদের ওপর ভরসা করে জেতার আশা ধরে রেখেছিলেন।

Comments (0)
Add Comment