বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৫ কোটি ৮৪ লাখ ছাড়াল

বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় তাণ্ডব বিভিন্ন দেশে ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
এরমধ্যেই বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৮৪ লাখ ছাড়িয়েছে।
আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ৮৬ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৩৩৪ জনের।
সুস্থ হয়েছেন ৪ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৭৭ জন।

এছাড়া, ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯২২ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮১ হাজারের বেশি মানুষ।

Comments (0)
Add Comment