শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুল জুড়ে সিরিজ রকেট হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবাজাদেহ বলেন, বেসামরিক নাগরিক হতাহতের দায়ভার ওয়াশিংটনকেই নিতে হবে।
আফগান গণমাধ্যমের তথ্য অনুসারে কাবুলের বিভিন্নস্থানে কমপক্ষে ২৩টি রকেট হামলার খবর পাওয়া গেছে।
হামলায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩১ জন। কাবুলের কূটনৈতিক এলাকা গ্রিন জোনের কাছে বেশ কয়েকটি রকেট বিস্ফোরণ হয়।
সেখানে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ইরানের ওই মুখপাত্র বলেন, একটি রকেটে ইরানের কমপাউন্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেহরান এ বিষয়ে নিশ্চিত।
তবে আরেকটি রকেট প্রতিহত করা হয়েছে বলে জানায় আফগান কর্তৃপক্ষ।