‘শেখ হসিনাকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা যায় না’

বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন বাংলাদেশ কল্পনা করা যায় না ঠিক তেমনি তারই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশের উন্নয়নও কল্পনা করা যায় না।
জাতির জনকের দেশ গড়ার স্বপ্নকে সঠিক ও শতভাগ রূপ দিতে তিনি আজ বদ্ধপরিকর।
নিজের চিন্তা না করে তিনি দেশ গড়ার কাজে, দেশের উন্নয়নে সারাক্ষণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
করোনাকালেও দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করে তিনি বুঝিয়ে দিয়েছেন কেবলমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই পারে দেশকে উন্নতির সোপানে পৌঁছাতে।

রবিবার বেলা ১১টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজন ও নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

Comments (0)
Add Comment